ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
ডুয়া ডেস্ক: মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) ভোরে তানজুং মালিম থেকে লেম্বা বেরিংগিনগামী কেএম৪০৩ দক্ষিণমুখী এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এতে স্থানীয় চারজন আহত হয়েছেন।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক (অপারেশনস) আহমেদ মুখলিস মোখতার জানান, দুপুর ১:২৭ মিনিটে জরুরি কল পাওয়া যায়। এ দুর্ঘটনায় একটি ট্রেলার ট্রাক, একটি তিন টনের লরি এবং একটি টয়োটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। আহমেদ মুখলিস মোখতার এক বিবৃতিতে বলেন, "৩০ বছর বয়সী এক বাংলাদেশি যুবক, যিনি তিন টনের লরির সহকারী চালক ছিলেন, ঘটনাস্থলেই মারা যান।"
তিনি আরও জানান, ১৮ থেকে ৫২ বছর বয়সী চারজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের সঙ্গেই তাদের চিকিৎসার জন্য সুঙ্গাই বুলোহ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডেপুটি পুলিশ প্রধান ডিএসপি মোহাম্মদ আসরি মোহাম্মদ ইউনুস জানান, নিহত বাংলাদেশি মিতসুবিশি ফুসো লরি চালাচ্ছিলেন। তিনি স্লিম রিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩:১০ মিনিটে মারা যান। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, টয়োটা রাশ গাড়ির সঙ্গে ভুট্টা বোঝাই মিতসুবিশি ফুসো লরির সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটে। এরপর লরিটি বিপরীত লেনে চলে যায় এবং স্ক্যানিয়া লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
টয়োটা রাশের ১৮ বছর বয়সী চালক এবং অন্য দুইজনসহ আরও কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য স্লিম রিভার হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত