ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
হাসপাতালের ওপর বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ৪
ডুয়া নিউজ: তুরস্কে হাসপাতালের ওপর বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। এতে চারজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় রোববার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
মুগলা প্রদেশের গভর্নর ইদরিস আকবিয়িক জানিয়েছেন, ওই দুর্ঘটনায় দুই পাইলট, এক চিকিৎসক এবং এক হাসপাতাল কর্মী নিহত হয়েছেন। আকবিয়িক জানিয়েছেন, দুর্ঘটনার সময় চারদিকে ঘন কুয়াশা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনা তদন্ত করছে বলেও জানান তিনি।
এনটিভি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত একটি ছবিতে দেখা গেছে, এন্টালিয়া শহরের পথে মুগলার হাসপাতালের ছাদ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। সে সময় চারদিকে ঘন কুয়াশা ছিল।
তুর্কি মিডিয়ার খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের কয়েক মিনিট পর হাসপাতালের ওপর আঘাত হেনে পাশের একটি খালি মাঠে বিধ্বস্ত হয়।
মাত্র দুই সপ্তাহ আগে তুরস্কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইসপারতা প্রদেশে সামরিক বাহিনীর অনুশীলনের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় সেনা নিহত হয়।
তথ্য: এএফপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ