ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ক্রিয়েটরদের আয়ে বড় ধাক্কা, ফেসবুকের নীতিতে বদল
ডুয়া ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ফেসবুক। ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে প্রতিষ্ঠানটি ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস এবং পারফরম্যান্স বোনাস সিস্টেম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই প্ল্যাটফর্মে ভিডিও বা রিলসের মাধ্যমে আলাদাভাবে আয়ের সুযোগ হারাবেন কনটেন্ট নির্মাতারা।
সম্প্রতি মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং নির্মাতাদের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই আয়ের পথ তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা কনটেন্ট মনিটাইজেশনের জন্য নতুন প্রযুক্তি ও পদ্ধতির ওপর জোর দিচ্ছে।
তবে পুরোপুরি হতাশ হওয়ার কিছু নেই। ফেসবুকের কিছু মনিটাইজেশন টুলস এখনও চালু থাকবে। এর মধ্যে রয়েছে সাবস্ক্রিপশন ফিচার, ফ্যান সাপোর্ট, ফ্যান ব্যাজ, পেইড ইভেন্ট এবং ব্র্যান্ডেড কনটেন্ট—যেগুলোর মাধ্যমে নির্মাতারা তাদের আয় চালিয়ে যেতে পারবেন।
নতুন এই সিদ্ধান্ত নিয়ে কনটেন্ট নির্মাতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, ইনস্ট্রিম অ্যাডস ও পারফরম্যান্স বোনাস ছিল বিশেষ করে ছোট ও মাঝারি পর্যায়ের নির্মাতাদের আয়ের অন্যতম প্রধান উৎস। এই সুবিধাগুলো বন্ধ হয়ে গেলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
মেটা জানিয়েছে, এই পরিবর্তন কার্যকর হবে ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে। ফলে নির্মাতাদের এখন থেকেই বিকল্প আয় কৌশল তৈরিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ