ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
ডুয়া ডেস্ক: মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ৩১ মার্চ শেষ হওয়ার পর এখন অপেক্ষা ঈদুল আজহার। আরব আমিরাতভিত্তিক সংস্থা ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে।
সংস্থাটি জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। আর ২৮ মে হতে পারে জিলহজ মাসের প্রথম দিন। এর ফলে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আর বাংলাদেশে ৭ জুন ঈদ উদযাপিত হবে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে জিলহজের চাঁদ উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে এবং অর্ধচন্দ্রটি সহজেই দেখা যাবে।
যদি এটি সত্যি হয় তবে ৫ জুন হবে আরাফাতের দিন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। পরদিন ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা না যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ হবে ৭ জুন।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, তাই এখানে ঈদ উদযাপিত হবে ৭ বা ৮ জুন।
ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। এটি হযরত ইব্রাহিম (আ.) এর আল্লাহর প্রতি আনুগত্যের এক নিদর্শন, যেখানে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজ ছেলেকে কোরবানি করতে চেয়েছিলেন। এই দিনে মুসলমানরা পশু কোরবানি দিয়ে ঈদ উদযাপন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত