ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২
৬৭ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন ১০ কোম্পানির উদ্যোক্তারা
ডুয়া নিউজ: চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা নিজ নিজ কোম্পানির শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে তারা তাদের ঘোষিত শেয়ার বিক্রি করেছেন কিংবা বিক্রি করার প্রক্রিয়ায় রয়েছেন। যার বিক্রি মূল্য দাঁড়াবে কমবেশি ৬৭ কোটি ২৪ লাখ টাকা। ডিএসই সূত্রে জানা এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-লাফার্জহোলসিম, সী পার্ল বীচ রিসোর্ট, কে অ্যান্ড কিউ, ই-জেনারেশন, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, মালেক স্পিনিং, জেএমআই হসপিটাল, মুন্নু সিরামিকস, মুন্নু ফেব্রিক্স এবং তসরিফা ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
লাফার্জহোলসিম
গত ১৯ মার্চ লাফার্জহোলসিমের কর্পোরেট পরিচালক সিনহা ফ্যাশনস লিমিটেড কোম্পানিটির ২৬ লাখ ২৭ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছে। বর্তমানে শেয়ারটি লেনদেন হচ্ছে ৪৫ টাকার ওপরে। সে হিসেবে ঘোষিত শেয়ারের বিক্রি মূল্য দাঁড়াবে ১১ কোটি ৮৫ লাখ টাকারও বেশি।
সী পার্ল বীচ রিসোর্ট
গত ২২ জানুয়ারি সী পার্ল বীচ রিসোর্টের ৫১ লাখ ২৩ হাজার ৪৩৬টি হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে বেঙ্গল ভ্যাকেশন ক্লাব লিমিটেড। বর্তমানে শেয়ারটি লেনদেন হচ্ছে প্রায় ৪০ টাকায়। সে হিসেবে বিক্রির জন্য ঘোষিত শেয়ারের মূল্য দাঁড়াবে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকায়।
কে অ্যান্ড কিউ
গত ১২ জানুয়ারি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ৫৮ হাজার ৫৬০টি হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। বর্তমানে শেয়ারটি লেনদেন হচ্ছে ২১০ টাকার আশেপাশে। সে হিসেবে বিক্রির জন্য ঘোষিত শেয়ারের মূল্য দাঁড়াবে ১ কোটি ২২ লাখ টাকার বেশি।
ই-জেনারেশন
গত ১৪ জানুয়ারি ই-জেনারেশন লিমিটেডের স্পন্সর রাশেদ মাহমুদ কোম্পানিটির ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি তিনি শেয়ারগুলো বিক্রি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। সে সময় শেয়ারটির বাজার মূল্য ছিল প্রায় ২৪ টাকা। সে হিসেবে বিক্রির জন্য ঘোষিত শেয়ারের মূল্য হয়েছে ২ কোটি ৩৮ লাখ টাকার বেশি।
হাক্কানি পাল্প অ্যান্ড পেপার
গত ১১ ফেব্রুয়ারি হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ কোম্পানিটির ১ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। এরপর ৪ মার্চ ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। ওই সময়ে শেয়ারটি লেনদেন হয়েছে ৬৬ টাকার আশেপাশে। সে হিসেবে ঘোষিত শেয়ারের মূল্য হয়েছে ৬৬ লাখ টাকা।
মালেক স্পিনিং মিল
গত গত ৩০ জানুয়ারি মালেক স্পিনিং মিলসের স্বাধীন পরিচালক সুলতান হাফিজ রহমান কোম্পানিটির ৪৮ হাজার ৪০০ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। এই পরিচালক ৪ ফেব্রুয়ারি শেয়ার বিক্রি সম্পন্ন করার কথা জানিয়েছেন। ওই সময়ে শেয়ারটির বাজার মূল্য ছিল ২৫ টাকার আশেপাশে। সে হিসেবে ঘোষিত শেয়ারের মূল্য হয়েছে ১২ লাখ টাকার ওপরে।
জেএমআই হসপিটাল
গত ০৩ ফেব্রুয়ারি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক মহিউদ্দিন আহমেদ কোম্পানিটির ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এরপর ০৪ মার্চ ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। ওই সময়ে শেয়ারটির বাজার মূল্য ছিল ৪৯ টাকার ওপরে। সে হিসেবে ঘোষিত শেয়ারের মূল্য হয়েছে ৪৯ লাখ টাকার বেশি।
মুন্নু সিরামিকস
গত ১৫ ফেব্রুয়ারি মুন্নু সিরামিকসের কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কোম্পানিটির ৯ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছিল। এরপর ২০ ফেব্রুয়ারি ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছে বলে জানিয়েছে। ওই সময়ে শেয়ারটির ৮৫ টাকার আশেপাশে। সে হিসেবে ঘোষিত শেয়ারের বিক্রি মূল্য দাঁড়াবে ৭ কোটি ৬৫ লাখ টাকায়।
মুন্নু ফেব্রিক্স
গত ০১ জানুয়ারি মুন্নু ফেব্রিক্স লিমিটেডের কর্পোরেট স্পন্সর মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ১২ লাখ ৫৪ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছে। এরপর ২০ ফেব্রুয়ারি ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছে বলে জানিয়েছে। ওই সময়ে শেয়ারটি সাড়ে ১৬ টাকার ওপরে লেনদেন হয়েছে। সে হিসেবে ঘোষিত শেয়ারের মূল্য হয়েছে প্রায় ১৮ কোটি ৫৭ লাখ টাকা।
তসরিফা ইন্ডাষ্ট্রিজ
গত ০৮ জানুয়ারি তসরিফা ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নাইম হাসান কোম্পানিটির ১৬ লাখ ১৬ হাজার ৫৯১টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। এরপর ০২ ফেব্রুয়ারি তিনি ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। ওই সময়ে শেয়ারটি সাড়ে ২৩ টাকার আশেপাশে। সে হিসেবে ঘোষিত শেয়ারের মূল্য হয়েছে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প