ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ইউনূসকে শেহবাজের ঈদ শুভেচ্ছা, পাকিস্তান সফরের আমন্ত্রণ
ডুয়া নিউজ: বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সোমবার (৩১ মার্চ) তিনি ড. ইউনূসের সাথে ফোনালাপে এই শুভেচ্ছা জানান। এ সময় শেহবাজ শরিফ ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২ এপ্রিল বাংলাদেশ সফরে আসবেন।
ফোনালাপে বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার নাম আলোচিত হয়। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (প্রাক্কালে টুইটার) শেহবাজ শরিফ এক পোস্টে জানান, “ড. মুহাম্মদ ইউনূসের সাথে একটি মনোরম কথোপকথন হয়েছে। ফোনালাপে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।”
তিনি আরও জানান, “২২ এপ্রিল ঢাকা সফরে আসার জন্য একটি বাণিজ্য প্রতিনিধিদলের সাথে অধীর আগ্রহে অপেক্ষা করছি।” শেহবাজ শরিফ বলেন, “ড. ইউনূসকে পাকিস্তান সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি এবং বাংলাদেশ থেকে কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। ইনশাআল্লাহ, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি