ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতিতে ভারতের জন্য বড় ধাক্কা
ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে ভারতের বিভিন্ন উদ্যোগ থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন কঠোর বার্তা দিয়েছে। সম্প্রতি প্রায় ২,০০০ ভারতীয় নাগরিকের ভিসা আবেদন বাতিল করেছে মার্কিন কর্তৃপক্ষ। ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ভিসা জালিয়াতির অভিযোগে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
দূতাবাস সূত্রে গণমাধ্যমগুলো জানিয়েছে, বাতিল হওয়া অধিকাংশ ভিসা আবেদনের উদ্দেশ্য ছিল পর্যটন ও ব্যবসা। তদন্তে দেখা গেছে, আবেদনকারীরা স্বয়ংক্রিয় বট ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় অসততা করেছেন। মার্কিন কনসুলার টিম প্রযুক্তিগত এই অনিয়মগুলোর চিহ্নিত করেছে।
২০২৪ সালের মে থেকে আগস্ট পর্যন্ত পরিচালিত তদন্তে উন্মোচিত হয় যে, অন্তত ৩০টি ভারতীয় এজেন্ট সংস্থা এই প্রতারণায় জড়িত। এসব সংস্থা একাধিক আইপি অ্যাড্রেস ব্যবহার করে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে দিত। পুরো প্রক্রিয়ায় একটি সুসংগঠিত চক্র জড়িত ছিল, যার মাঝে ভিসা কনসালট্যান্ট, জাল কাগজপত্র প্রস্তুতকারী, উচ্চশিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান এবং পাসপোর্ট সেবা প্রদানকারী কিছু অসাধু ব্যক্তি অন্তর্ভুক্ত ছিল।
এই ঘটনা ভারতীয় প্রশাসনের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি দিল্লি পুলিশ একাধিক পাসপোর্ট ও ভিসা সংস্থার বিরুদ্ধে মামলা করেছে।
ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অবৈধভাবে বসবাসকারী কাউকে যুক্তরাষ্ট্রে রাখা হবে না। এই ধারাবাহিকতায় বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে, যার প্রভাব ভারতীয় নাগরিকদের ওপরও পড়ছে।
সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী রঞ্জনী শ্রীনিবাসনের ভিসা বাতিল হয়েছে। অভিযোগ ছিল যে, তিনি হামাসের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদে জড়িত বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ফলে তাকে যুক্তরাষ্ট্র ত্যাগ করে কানাডায় যেতে হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ