ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভূমিকম্পে ধসে পড়ল ৩০ তলা ভবন
ডুয়া ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে থাইল্যান্ড। রাজধানী ব্যাংককসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষত, রাজধানীর বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা যায়নি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি অসমাপ্ত ৩০ তলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত ৪৩ জন নির্মাণশ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন। ভবনের ভেতরে থাকা মোট ৫০ জনের মধ্যে সাতজন কোনোভাবে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা এখনও আটকে আছেন বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।
দেশটির প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা জরুরি বৈঠক ডেকেছেন। থাইল্যান্ডের জাতীয় জরুরি চিকিৎসা ইনস্টিটিউট ফেসবুক পোস্টে জানিয়েছে, চাতুচাক পার্কের কাছে ধসে পড়া ভবনটিতে আটকে পড়াদের উদ্ধারে জোর চেষ্টা চলছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের সময় ভবনগুলো এতটাই কেঁপে উঠছিল যে যেসব ভবনের ছাদে সুইমিং পুল ছিল, সেগুলো থেকে পানি উপচে পড়তে দেখা গেছে। এমন কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
বিবিসির থাইল্যান্ড প্রতিনিধি বুই থু বলেন, ‘আমি রান্না করছিলাম। হঠাৎ কম্পন টের পাই এবং ভয় পেয়ে যাই। প্রথমে বুঝতেই পারিনি ভূমিকম্প হচ্ছে। প্রায় এক দশক পর এ ধরনের ভয়াবহ ভূমিকম্প অনুভূত হলো। এরপর আরেকটি আফটার শক হয়। ভবনগুলো কাঁপতে থাকে, মানুষজন ভয়ে দৌড়ে নিচে নেমে আসে।’
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং এলাকা থেকে ১২ কিলোমিটার দূরে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭। উৎপত্তিস্থলের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। মূল কম্পনের পরপরই ৬.৪ মাত্রার আফটার শকও অনুভূত হয়।
ভূমিকম্পের প্রভাব শুধু থাইল্যান্ড নয়, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, লাওস এবং চীনের বিভিন্ন অংশেও পড়েছে। থাইল্যান্ডে ভূমিকম্পের প্রবণতা কম হওয়ায় ভবনগুলো সেভাবে নির্মিত হয়নি। ফলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ