ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা, তোপের মুখে সিভিল সার্জন
ডুয়া ডেস্ক: ঢাকার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েন। তিনি জুলাই আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধকে তুলনা করেন, যা মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
ঘটনাটি ঘটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে, যেখানে জেলা প্রশাসক তানভীর আহমেদ অতিথিদের নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সমাবেশ ও কুচকাওয়াজের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরে অতিথিরা বক্তব্য দিতে উঠে।
ডা. মোহাম্মদ জিল্লুর রহমান স্টেজে দাঁড়িয়ে বলেন, "একাত্তরে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, এখনো তা পূর্ণতা পায়নি। সেই কারণে ২০২৪ সালে জুলাই আন্দোলন হয়েছে। যেমন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে, তেমনি জুলাই আন্দোলনকারীদেরও সম্মাননা দেব।"
তিনি আরও বলেন, "একই কারণে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই একই কারণে ২০২৪ সালে আন্দোলন হয়েছে।"
এ কথা বলার পর স্টেজের সামনের আসনে বসে থাকা বীর মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেন এবং তাকে বক্তব্য প্রত্যাহার করতে বলেন। তারা বলেন, "আপনি বলছেন একাত্তরের যুদ্ধ এবং ২০২৪-এর আন্দোলন একই কারণে হয়েছে। কিন্তু এটি সঠিক নয়। একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে ২০২৪ সালের আন্দোলনের তুলনা চলে না। আপনি দ্রুত এই মন্তব্য প্রত্যাহার করুন এবং নেমে যান।"
শেষে ডা. জিল্লুর রহমান ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি