ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৪০১ উপজেলায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করবে সরকার
ডুয়া নিউজ : দেশের ৪০১ উপজেলায় প্রতি কার্যদিবসে তিন টন চালের পরিবর্তে চার টন চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করবে সরকার। চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই উদ্যোগ নিয়েছে সরকার।
আজ সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বল্পআয়ের মানুষকে সহায়তা দিতে খাদ্য মন্ত্রণালয় সারাদেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চলমান রেখেছে। সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার এক হাজার ৫৭টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রি হচ্ছে।
চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা সদর ছাড়া ৪০১টি উপজেলায় প্রতি কার্যদিবসে তিন টন চালের পরিবর্তে চার টন চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিন জেলার ২৩টি উপজেলায় প্রতি কার্যদিবসে এক টন চাল বিক্রি করা হচ্ছে। সারাদেশে এক হাজার ৯০৩টি কেন্দ্রে ট্রাক ও দোকানের মাধ্যমে ওএমএস কার্যক্রমে প্রতি কার্যদিবসে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে এবং প্রতি কেজি আটা ২৪ টাকা দরে বিক্রি করবে। এছাড়া দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকা দরে ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল