×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ভারত থেকে দেশে এলো আরও সাড়ে ১১ হাজার টন চাল

২০২৫ মার্চ ২৪ ১৪:২০:৪৮

ভারত থেকে দেশে এলো আরও সাড়ে ১১ হাজার টন চাল

ডুয়া ডেস্ক: প্রতিবেশী দেশ ভারত থেকে আরও ১১ হাজার ৫০০ টন চাল বাংলাদেশে পৌঁছেছে।

সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ভারত থেকে ১১ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ডিডিএস মেরিনা জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি করা হয়েছে। এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত