ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
দেশে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল
ডুয়া নিউজ: হাইকোর্টের রায়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল হওয়ার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন, যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, তা নিয়ে জারি করা রুলের ভিত্তিতে হয়।
গত ৫ ডিসেম্বর দীর্ঘ ২৩ কার্যদিবসের শুনানির পর মঙ্গলবার রায়ের দিন ধার্য করা হয়। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করে, "সংবিধান আমাদের সর্বোচ্চ আইন এবং এর অনুচ্ছেদ ৭ হলো এর ধ্রুবতারা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল।"
তবে, আদালত বলে যে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হবে না। সংবিধানের মূল কাঠামো হলো গণতন্ত্র এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন। রিটকারী সুজনের পক্ষ থেকে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। বিএনপির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এহসান সিদ্দিকী।
২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে। এই সংশোধনীর মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের দায়ে মৃত্যুদণ্ডের বিধানও অন্তর্ভুক্ত করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)