ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সেনানিবাসে ভয়াবহ হামলা, পাকিস্তানে নিহত ৩৪
ডুয়া ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরের একটি সেনানিবাসে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৩৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচ জন সেনা সদস্যও আছেন। মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের পর দুটি বিস্ফোরক বোঝাই গাড়ি ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে জানায় দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, "সৈন্যরা আত্মঘাতী বোমা হামলা চালানো চারজনসহ ১৬ সন্ত্রাসীকে হত্যা করেছে।" তবে এ হামলায় পাঁচ সৈন্য নিহত হয়েছেন, ১৩ জন বেসামরিক নাগরিক শহিদ হয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন।
আইএসপিআর আরও জানায়, হামলাকারীদের "খাওয়ারিজ" নামে চিহ্নিত করা হয়েছে, যা সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং এর সহযোগীদের বর্ণনা করতে ব্যবহৃত করে। যদিও টিটিপি এই হামলায় দায় স্বীকার করেনি। তবে গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা গেছে, আফগান নাগরিকদের শারীরিকভাবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং আক্রমণটি আফগানিস্তান থেকে পরিচালিত খোয়ারিজ রিং নেতাদের দ্বারা সংগঠিত হয়েছিল।
এই হামলার পর পাকিস্তান আফগান সরকারকে তাদের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ব্যবহার না করতে আহ্বান জানিয়েছে। আইএসপিআর বলেছে, "ইসলামাবাদ আশা করে যে অন্তর্বর্তীকালীন আফগান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের মাটি ব্যবহার করতে অস্বীকার করবে।"
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিরাপত্তা বাহিনীর সাহসিকতাকে প্রশংসা করেছেন। তিনি বলেন, "পবিত্র রমজান মাসে ইফতারের সময় এই ধরনের হামলা একটি জঘন্য কাজ, যা জাতি প্রত্যাখ্যান করে।" একই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস