ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১ কোটি ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে যাচ্ছে চীন
ডুয়া ডেস্ক : খুব অল্প সময়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া দেশের মধ্যে অন্যতম হলো চীন। মাত্র ৪০ বছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে উন্নীত হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। এবার আগামী বছরগুলোতে ১ কোটি ২০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে চীন।
আজ বুধবার (৫ মার্চ) এমন একটি সরকারি নথি এসেছে বার্তা সংস্থা এএফপির হাতে।
বার্ত সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন আগামী বছরে শহরে ১ কোটি ২০ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছে। কেননা, তরুণদের চাকরি খুঁজে পেতে বেশ সংগ্রাম করতে হচ্ছে।
সরকারি নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে চীন প্রায় পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এমন এক সময়ে, যখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি নতুন মার্কিন শুল্ক, স্থায়ী সম্পত্তি খাতের ঋণ সংকট এবং কম ভোক্তা চাহিদার মতো বেশ কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।
এছাড়াও চীন তার শহরগুলোতে ১ কোটি ২০ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ২০২৫ সালে দুই শতাংশ মুদ্রাস্ফীতি অর্জনের প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশটির বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলির মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন করা খুবই উচ্চাভিলাষী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নারীদের যৌন আগ্রহ বাড়ে, পুরুষদের সমস্যা বৃদ্ধি পায়: গবেষণা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে-যেভাবে দেখবেন সরাসরি
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন