ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কোপ থেকে ভারতও রেহাই পায়নি! স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দেন যে, পারস্পরিক শুল্ক আরোপের নীতি থেকে ভারত বাদ যাবে না।
এছাড়া ট্রাম্প ভারতসহ অন্যান্য দেশগুলোর ওপর পাল্টা শুল্ক আরোপের তারিখও ঘোষণা করেন। তিনি চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশের কথা উল্লেখ করেন যাদের ওপর শুল্ক চাপানোর কথা বলেছিলেন তিনি।
দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন ট্রাম্প। তার ভাষণে বিভিন্ন দেশের শুল্ক নীতির বিষয়ে আলোচনা উঠে আসে। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে নানা দেশ আমাদের ওপর শুল্ক চাপিয়ে আসছে, এখন আমাদের পালা। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত এবং অন্যান্য দেশ যত বেশি শুল্ক আরোপ করবে, আমরাও তত বেশি শুল্ক আরোপ করব।”
ভারত নিয়ে আলাদা করে কথা বলেন ট্রাম্প, “ভারত আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, এটা যুক্তরাষ্ট্রের জন্য ন্যায্য নয়, কখনোই ছিল না।”
ট্রাম্প ঘোষণা করেন, “আমরা আগামী ২ এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক আরোপ শুরু করব। আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকে শুরু করতে কিন্তু অনেকে হয়তো ভাববেন আমি এপ্রিল ফুল করছি তাই ২ এপ্রিল থেকে এটি কার্যকর হবে।”
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত নিয়ে বিশ্বে আলোচনা হচ্ছে। তিনি বারবার জানিয়ে দিয়েছেন, আমদানি শুল্কের বিষয়ে তিনি কখনোই নমনীয় হবেন না। ‘টিট ফর ট্যাট’ নীতির আওতায় তিনি বলেন, যে দেশ মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করবে আমেরিকা সেই দেশের পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করবে।
তথ্য : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, দ্য হিন্দু, ইকোনমিক টাইমস, বিজনেস স্ট্যান্ডার্ড
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ