ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে গ্রেপ্তার ২০
ডুয়া ডেস্ক : রমজান মাসে প্রকাশে খাবার খাওয়ার কারণে নাইজেরিয়ায় ২০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে খাবার বিক্রির দায়েও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (০৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গ্রেপ্তারকৃত ২৫ জনকে শরিয়াহ আদালতে অভিযুক্ত করা হয়েছে এবং সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলে জানান হিসবাহের ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদিন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যেসব মুসলিমদের প্রকাশ্যে খাবার খেতে দেখা গেছে এবং যারা রমজানের শুরুতে খাবার বিক্রি করছে তাদের গ্রেপ্তার করেছে দেশটির কানো প্রদেশের ইসলামিক পুলিশ।
মুজাহিদ আমিনুদিন জানান, পুরো মাস জুড়ে এই অভিযান চলবে। তবে, অমুসলিমদের বিষয়ে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি বলেন, রমজানে প্রাপ্তবয়স্ক মুসলমানদের প্রকাশ্যে খাওয়া-দাওয়া করতে দেখা যাওয়াটা হৃদয়বিদারক। রমজানের প্রতি কোনও ‘অসম্মান’ ক্ষমা করা হবে না।
উল্লেখ্য, গত বছরও রোজা না রাখার জন্য মুসলিমদের গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের রোজা রাখার প্রতিশ্রুতি আদায় করে মুক্তি দেওয়া হয়। তবে, এ বছর গ্রেপ্তারকৃতদের আদালতের মুখোমুখি হতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ