ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইউক্রেনকে রক্ষায় ৪ কর্মপরিকল্পনা ঘোষণা
ডুয়া ডেস্ক: ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষার লক্ষ্যে চার দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ১৮ নেতার উপস্থিতিতে লন্ডনে এক সম্মেলনের পর তিনি এ পরিকল্পনার কথা জানান। স্টারমার বলেছেন, "আমরা এখন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি।"
এ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। জেলেনস্কি সম্মেলনের পর বলেন, তিনি "শক্তিশালী সমর্থন" অনুভব করছেন এবং এ সম্মেলনে ইউরোপীয় ঐক্যের এক নতুন উচ্চতা দেখতে পেয়েছেন যা অনেক দিন ধরে লক্ষ্য করা যায়নি।
কিয়ার স্টারমার সংবাদ সম্মেলনে চারটি মূল সিদ্ধান্তের কথা জানান:
১. ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো।
২. যেকোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ নিশ্চিত করা।
৩. ইউক্রেনের প্রতিরক্ষা সামর্থ্য শক্তিশালী করা যাতে ভবিষ্যতে কোনো আগ্রাসন প্রতিরোধ করা সম্ভব হয়।
৪. ইউক্রেনের নিরাপত্তায় একটি জোট গঠন করা এবং এর পরবর্তী শান্তি নিশ্চিত করা।
এছাড়া কিয়ার স্টারমার পাঁচ হাজার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনার জন্য অতিরিক্ত দুই বিলিয়ন ডলারের সহায়তার কথা ঘোষণা করেছেন। এর আগে যুক্তরাজ্য রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা থেকে ২.২ বিলিয়ন পাউন্ড সামরিক সহায়তার ঘোষণা দিয়েছিল।
ইউক্রেনের সুরক্ষায় প্রস্তাবিত ‘কোয়ালিশন অফ উইলিং’ বা ইচ্ছুক দেশগুলোর জোটে যোগ দিতে যে দেশগুলো সম্মত হয়েছে তা সম্পর্কে স্টারমার বিস্তারিত জানাননি তবে তিনি বলেছেন, যারা অঙ্গীকার করেছেন তারা জরুরি ভিত্তিতে কাজ করবেন। তিনি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পূরণের কথাও জানান।
স্টারমার বলেন, ইউরোপকে অবশ্যই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে এবং এর জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে। তবে রাশিয়াকে শর্ত ছাড়া আলোচনা করতে হবে।
তিনি বলেন, "আমরা ট্রাম্পের নেতৃত্বে শান্তির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি। এখন সবার একযোগে কাজ করার পালা।"
এ সম্মেলনে যোগ দেওয়া দেশগুলো হলো- ফ্রান্স, পোল্যান্ড, সুইডেন, তুরস্ক, নরওয়ে, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া, ফিনল্যান্ড, ইতালি, স্পেন এবং কানাডা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ