ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
বরখাস্ত হলেন ইরানের অর্থমন্ত্রী, নেপথ্যে যা
ডুয়া ডেস্ক : ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করা হয়েছে। তার মেয়াদকালে দেশটির মুদ্রার মান অভূতপূর্বভাবে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রোববার (০২ মার্চ) পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করা হয়। উপস্থিত ২৭৩ জন সংসদ সদস্যের মধ্যে ১৮২ জন হেম্মতির বিরুদ্ধে ভোট দেন, যা তার অপসারণের পথ প্রশস্ত করে। বিপক্ষে ভোট দেন ৮৯ জন।
ইরানে তীব্র মূল্যস্ফীতি ও মুদ্রার রেকর্ড দরপতনের কারণে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছিল। যদিও তার পক্ষে অবস্থান নিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
প্রায় আট মাস আগে হেম্মতিকে অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হেম্মতি নিয়োগ পাওয়ার পর থেকে গত আট মাসে ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান প্রায় অর্ধেক কমেছে।
উল্লেখ্য, বর্তমানে এক ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে, যা গত বছরের আগস্টে ছিল ৫ লাখ ৯৫ হাজার ৫০০ ইরানি রিয়াল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ