ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘এবার কিছু ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে’
ডুয়া ডেস্ক : শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, এ বছর কিছু ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। রোববার (০২ মার্চ) দুপুরে স্বাধীনতা পুরস্কার নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর ব্যতিক্রম কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এর আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সচরাচর এই ধরনের সিদ্ধান্ত নেয়নি কোনো সরকার।
উপদেষ্টা জানান, পুরস্কারের সংখ্যা হবে ১০ জনের কম। সংখ্যার বিষয়ে একই কথা জানালেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও।সাংবাদিকদের তিনি বলেন, দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। পুরস্কারের সংখ্যা ১০ এর নিচে থাকবে। র্যাবের মতো কোনো বিতর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না বলেও নিশ্চিত করেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের