ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বিআইডব্লিউটিসিতে চালু হলো বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি
নিজস্ব প্রতিবেদক:২৩ সেপ্টেম্বর ২০২৬ বিআইডব্লিউটিসিতে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতির উদ্বোধন করেছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জনাব এ টি এম আব্দুল বারী ড্যানী।
চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী নিজে ফিঙ্গার প্রিন্ট ব্যবহারের মাধ্যমে নতুন এ হাজিরা পদ্ধতি চালু করেন। এরপর তিনি বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীদের কর্মদিবসের হাজিরা নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান।
বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালুর সময় বিআইডব্লিউটিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মকর্তা-কর্মচারীদের কর্মদিবসের উপস্থিতি নিশ্চিত করার জন্য এখন থেকে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি ব্যবহারের আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির পরিচালক প্রশাসন জনাব মো: রবিউল আলম, পরিচালক বাণিজ্য জনাব এস এম আশিকুজ্জামান, পরিচালক অর্থ শেখ মু নাসিম, পরিচালক কারিগরি ক্যাপ্টেন মো: হাসেমুর রহমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের