ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দুই বাসের সংঘর্ষে নিহত ৩৭, বেঁচে গেলেন ২ চালক
ডুয়া ডেস্ক : বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় পোটোসি অঞ্চলে দুই বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। শনিবার (১ মার্চ) রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।
পুলিশ কর্নেল উইলসন ফ্লোরেস জানান, এখন পর্যন্ত আমরা ৩৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। দুর্ঘটনার পর বাস দুটির চালকরা বেঁচে গেছেন। এক চালকের অবস্থা স্থিতিশীল হলেও, অন্য চালককে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার পোটোসি বিভাগের উইউনি শহরের কাছে সংঘটিত এই দুর্ঘটনা চলতি বছরে দেশটির সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
এ বিষয়ে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই চালকের মধ্যে একজনকে যাত্রীরা মদ্যপ অবস্থায় দেখতে পেয়েছিলেন।তবে এর বিস্তারিত কিছু জানায়নি দেশটির পুলিশ। এ ছাড়া দুই বাসের সংঘর্ষ কীভাবে হলো- সেই সম্পর্কেও কিছু বলা হয়নি।
দুই বাসের একটি ওরুরো শহরের উদ্দেশ্যে যাচ্ছিল, যেখানে এই সপ্তাহান্তে লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ উৎসব ওরুরো কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উৎসবে প্রতিবছর হাজার হাজার মানুষ অংশ নেয়।
বলিভিয়ার পাহাড়ি পথে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং এগুলো মারাত্মক হয়ে থাকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির প্রায় এক কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে প্রতিবছর গড়ে এক হাজার ৪০০ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ