ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
রমজান মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নির্দেশনা
ডুয়া ডেস্ক : পবিত্র মাহে রমজানে যাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কতৃপক্ষ।
শনিবার (০১ মার্চ) রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, রমজানে যাত্রীদের নির্বিঘ্ন সেবা প্রদানের লক্ষে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ইফতার ও সেহরির সময় কোনো সেবা বন্ধ রাখা যাবে না। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিমানবন্দরের সব গেট খোলা ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
বিমানবন্দরের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে ইফতার ও সেহরির সময়।
একইসঙ্গে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন কোনো যাত্রীর লাগেজ ফেলে না রাখা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ মনে করিয়ে দিয়েছে, রমজান ও ঈদের সময় ব্যাগেজ কেবল মালামালের ওজন নয়, বরং যাত্রীদের আবেগের সঙ্গেও জড়িত।
এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, জরুরি পরিষেবাগুলো সচল রাখতে সংশ্লিষ্ট কর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মরত স্টাফদের জন্য ডিউটি ডেস্ক ও কাউন্টারে ইফতারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে, যাতে সেবা প্রদান ব্যাহত না হয়।
সকলকে দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজান মাসে আমরা যেন যাত্রীদের জন্য আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে পারি, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রমজান মাসে যাত্রীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে চাই।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক সকল বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। যাত্রীদের জন্য এই সময়টাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সকল সংশ্লিষ্ট কর্মীদের যথাযথভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে