ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রমজানে পানি বহন করা যাবে মেট্রোরেলে, রয়েছে আরও নির্দেশনা
ডুয়া ডেস্ক: আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে ইফতারের জন্য মাসব্যাপী মেট্রোরেল স্টেশন এবং ট্রেনে পানি বহন করার সুবিধা পাচ্ছেন যাত্রীরা। তবে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল) পরিমাণ নির্ধারণ করেছে প্রতিটি যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন।
ডিএমটিসিএল-এর এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফী গত ২৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসে মেট্রোরেলের চলাচল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রমজানের সময় ইফতারি পানি পান করার জন্য যাত্রীরা মেট্রোট্রেন এবং স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানি ভর্তি বোতল বহন করতে পারবেন। তবে পানি যাতে কোনোভাবেই পড়ে না যায় সে বিষয়ে যাত্রীদের সতর্ক থাকতে হবে। ব্যবহৃত বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ এবং বাহির হওয়ার গেটে স্থাপিত ডাস্টবিনে ফেলতে হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স এবং মেট্রোরেলে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না। শনিবার সরকারি ছুটির দিন এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এসময়সূচি অনুযায়ী, প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।
এ সময়সূচি অনুযায়ী, পুরো রমজান মাসজুড়ে মেট্রোরেল চলাচল করবে যা ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের