ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
লালমনিরহাটের ওসির বক্তব্য ঘিরে আলোচনা, নেটদুনিয়ায় ভাইরাল
ডুয়া নিউজ : দীর্ঘদিন ধরেই পুলিশের ওপর থেকে আস্থা হারিয়েছে দেশের জনগণ। এরপর গত জুলাই-আগস্টে নারকীয় হত্যাযজ্ঞে যুক্ত থাকায় দেশব্যাপী থানায় হামলার ঘটনা ঘটে। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে পুলিশ বাহিনীকে মানবিক পুলিশ বানানোর কাজে হাত দেয় সরকার। যেন তারই প্রতিফলন ঘটল লালমনিরহাটে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরনবীর ব্যতিক্রমী বক্তব্য এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই বক্তব্যে ওসি বলেন, “আমাকে স্যার বলতে হবে না, আমি জনগণের গোলাম। জনগণ আমাদের বেতন দেয়, তাই তারা মালিক, আর আমরা কর্মচারী। থানায় মামলা করতে কোনো টাকা বা দালালের প্রয়োজন নেই। কেউ যদি দাবি করে যে, মামলা করতে হলে টাকা দিতে হবে, তবে সরাসরি তার কাছে অভিযোগ জানাতে বলেন।”
স্থানীয়দের উদ্দেশে ওসি নূরনবী বলেন, “মাদক কি ভালো না খারাপ? খারাপ। যুবসমাজ কি মাদকের কারণে শেষ হচ্ছে না? হচ্ছে। আপনারা শুধু আমাকে খবর দেবেন। প্রয়োজনে আমি বা আমার টিম গিয়ে ব্যবস্থা নেব। যদি কোনো অপরাধী এলাকায় ঘোরাফেরা করে, হঠাৎ করে ধনী হয়ে যায়, কিংবা সন্দেহজনক আচরণ করে, তাহলে পুলিশকে জানাতে হবে। জনগণের সাহায্য ছাড়া অপরাধ নির্মূল সম্ভব নয়।”
ওসি বলেন, “ভালো মানুষ বেশি বেশি থানায় আসুন। থানায় ভালো লোক গেলে অপরাধীরা আতঙ্কে থাকবে। জনগণ যদি পুলিশের পাশে থাকে, তাহলে অপরাধীরা টিকতে পারবে না।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের কাছে ভোট চাই না, শুধু ভালোবাসা চাই। আমি ভালো কাজ করলে সমর্থন দেবেন, আর খারাপ কাজ করলে আমার বিরুদ্ধেও দাঁড়াবেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের