ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মহাপরিচালক
ভারতীয়রা আইন না মানলে আরও কঠোর হবে বিজিবি
ডুয়া নিউজ : ভারতীয়রা আইন না মানলে বিজিবি আরও কঠোর হবে বলে মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেছেন, ‘ভারতীয় অনুপ্রবেশ যারা করেন তাদের সুন্দরভাবে নিয়মের মধ্যে গ্রেফতার করে হস্তান্তর করি আমরা, সেটা কতটুকু আর করা যাবে? সীমান্তে ভারতীয়রা আইন না মানলে আরও কঠোর হবে বিজিবি।’
আজ শনিবার (০১ মার্চ) দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে উখিয়া ব্যাটালিয়নসহ (৬৪ বিজিবি) চারটি ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, "আমরা বলেছি এটা (সীমান্ত হত্যা) কোনোভাবেই কাম্য নয়, এটা মেনে যায় না। অবৈধ অনুপ্রবেশ হোক আর যাই হোক হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। আরও একটি (হত্যা) যদি হয় আমরা পরবর্তী সময় আরও কঠোর অবস্থানে যাবো। এটা আমি আশ্বস্ত করতে চাই।"
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘সীমান্ত নিরাপদ রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। বিজিবির মহাপরিচালক বলেছেন অন্য দেশের সীমান্তে অনুপ্রবেশ না করলে সব বাংলাদেশি নিরাপদ।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিলে। এরই পরিপ্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের