ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ফের উত্তপ্ত ভারতে মণিপুর
ডুয়া ডেস্ক : অস্ত্র সমর্পণের মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মেইতেইদের পবিত্র স্থান ‘কংবা মারু’তে গিয়ে কুকি জাতিগোষ্ঠীর হামলার শিকার হন একদল মেইতেই। এ ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মেইতেইদের পবিত্র স্থান কংবা মারুতে গিয়েছিলেন একদল ভক্ত। ঠিক তখনই নিকটবর্তী পাহাড় থেকে তাদের লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালানো হয়। এর পর পরই ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
গুলির ঘটনা ঘটার পর আশপাশের গ্রাম থেকে স্থানীয়রা সড়কে নেমে প্রতিবাদ জানান এবং বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করেন। তারা শান্তি প্রতিষ্ঠা এবং মেইতেই সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাহাড়ে থাকা বাঙ্কারগুলো ভেঙে ফেলার দাবি জানান।
এর আগে, বৃহস্পতিবার মণিপুরের সশস্ত্র মেইতেই গোষ্ঠী স্বেচ্ছায় ২৪৬টি অস্ত্র নিরাপত্তা বাহিনীর কাছে সমর্পণ করেছিল। তার পরদিনই এই গুলির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে চলে ধারাবাহিক সংঘাত। রাজ্যের আধা সামরিক বাহিনী ও পুলিশের অস্ত্রাগার লুট করে প্রায় ৬ হাজার অস্ত্র নিয়ে যায় বিদ্রোহীরা। তখন থেকে উগ্রপন্থিদের হামলার শিকার হন অনেকে। হামলায় এ পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এমনকি ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মন্দিরেও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস