ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা
ডুয়া ডেস্ক: সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হবে।
সৌদি আরবে চাঁদ দেখার জন্য বেশ কিছু পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কাছের সুদাইর এবং তুমাইর কেন্দ্রগুলোতে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। তবে তুমাইরে বিকেল থেকেই আকাশ মেঘলা হতে শুরু করে। ফলে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টকর হয়ে পড়ে। অন্যদিকে সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে আকাশ কিছুটা পরিস্কার ছিল এবং সেখানে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয়।
দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, বিকেল ৫টা ৫০ মিনিটে পূর্বাঞ্চলীয় এলাকায় সূর্য অস্ত গেলেও চাঁদ দেখা যায়নি। তবে অন্যান্য পর্যবেক্ষণ কেন্দ্রে অনুসন্ধান অব্যাহত ছিল এবং ৫টা ৫৭ মিনিটে তারা চাঁদ দেখা যাওয়ার খবর দেয়।
এর আগে দুপুরে সাধারণ মানুষকে আবারও চাঁদ দেখার আহ্বান জানানো হয় এবং চাঁদ দেখলে নিকটস্থ কোর্টে জানাতে বলা হয়।
এ বছর চাঁদ দেখে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা সর্বপ্রথম অস্ট্রেলিয়া দেয়। পরে ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। তবে ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা যায়নি। যার কারণে এ দুটি দেশে রমজান শুরু হবে ২ মার্চ। ফিলিপাইনেও চাঁদ দেখা যায়নি। তাই তারা পরবর্তীতে জানায়, তাদের দেশে রমজান শুরু হবে ২ মার্চ।
অন্যদিকে আফ্রিকার দেশ তানজানিয়া ও ইথিওপিয়ায় চাঁদ দেখা গেছে এবং ফ্রান্সও শনিবার থেকে রমজান মাস শুরু করার ঘোষণা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ