ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আত্মপ্রকাশ মঞ্চে নাহিদ-আখতারসহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ
ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ আরও অনেকে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিটে মঞ্চে আসেন নাহিদ ইসলাম। এ সময় আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতারাও তার সঙ্গে ছিলেন। মঞ্চে তারা বসে থাকার সময় স্ক্রিনে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
এরপর মঞ্চে উঠে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল।
অনুষ্ঠানের শুরুতে বিকেল সোয়া ৪টার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
এছাড়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি, নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
এদিকে গত ২৫ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের