ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সবার আগে রমজান শুরুর ঘোষণা দিল যে দেশ
ডুয়া ডেস্ক: অস্ট্রেলিয়া ২০২৫ সালের রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যা গণনার মাধ্যমে এই তারিখ নির্ধারণ করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মাদ এক বিবৃতিতে জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এর মানে হল সূর্যাস্তের পর নতুন চাঁদ ১২ মিনিটের জন্য দিগন্তে দৃশ্যমান থাকবে।
আজ (২৮ ফেব্রুয়ারি) পার্থে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এবং নতুন চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ০৮ মিনিটে। ফলে সূর্যাস্তের পর নতুন চাঁদ ১৬ মিনিটের জন্য দৃশ্যমান হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল ও অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিল সেই সব ইমাম ও আলেমদের মতামতকে সম্মান করে, যারা ভিন্ন মত পোষণ করতে পারেন। সব মুসলিমকে অনুরোধ করা হয়েছে ভিন্ন মতামতকে সম্মান জানিয়ে মুসলিম সম্প্রদায়ের ঐক্য রক্ষা করতে এবং তাদের সাধারণ মূল্যবোধ ও স্বার্থের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ