ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
ঢাকা-রিয়াদ রুটে সব ফ্লাইট স্থগিত
নিজস্ব প্রতিবেদক: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদগামী সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
রোববার (১১ অক্টোবর) সকালে জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে বিমানের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এসব ফ্লাইটের টিকিট বুকিং দেওয়া যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকস্মিক এ বিঘ্নে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হচ্ছে, সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তা পেতে বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন। চাইলে নিকটস্থ বিমানের বিক্রয় কার্যালয়েও যেতে পারবেন।
পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি বা অবস্থা সম্পর্কে রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। হামলায় ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে