ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৫৯ হাজার লিটার সয়াবিন তেল মজুত, কারাদণ্ডসহ ম্যানেজারকে জরিমানা
ডুয়া ডেস্ক: ময়মনসিংহে রমজান উপলক্ষে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে ৫৯ হাজার লিটার সয়াবিন তেল মজুত রাখার অভিযোগে এনজি এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ম্যানেজার সুজন বিন্দু ঠাকুর (৩১) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর বিসিক শিল্প এলাকার একটি পরিত্যক্ত গুদামে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এনজি এন্টারপ্রাইজের মালিক কৃঞ্চ পাল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। বর্তমানে তিনি ভারতে বসবাস করছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা জানান, জেলা প্রশাসন, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ভোক্তা অধিকার ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রাফসান রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১) (ঠ) ধারায় আসামিদের জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি