ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
'শেখ হাসিনা পালালেও তার ভূত-আত্মারা অন্য রূপে হাজির হয়েছে'
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বাঁচাতে একটি নির্দিষ্ট দলের ‘রুকন’ হতে চাপ দিচ্ছেন।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, "আজ আমরা যেখানেই যাই শুনি, সরকারি দপ্তরে নির্দিষ্ট সংগঠনের লোকজন বসে আছে। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পর্যন্ত বলেছেন, রুকন না হলে চাকরি থাকবে না। এটা বানানো কথা নয়, একাধিক কর্মকর্তা আমাকে এ তথ্য জানিয়েছেন।"
তিনি প্রশ্ন তুলে বলেন, তরুণরা একদলীয় শাসনের অবসানের জন্য জীবন দিয়েছিল, কিন্তু এখন আবার ভিন্ন রূপে একই ধরনের একচেটিয়া চিন্তা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। রিজভী বলেন, "শেখ হাসিনা পালালেও তার ভূত-আত্মারা অন্য রূপে হাজির হয়েছে।"
বিএনপির এই নেতা আরও বলেন, দেশে এখনো নির্বাচন হয়নি, জনগণ কাকে ভোট দেবে তা নির্ধারিত হয়নি, অথচ এর মধ্যেই সরকারি চাকরিতে নির্দিষ্ট দলের সদস্যপদ থাকার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, "আমরা এমন গণতন্ত্র চাই যেখানে জনগণ ভোট দিয়ে যার পক্ষে রায় দেবে, সে-ই রাষ্ট্রক্ষমতায় বসবে। একটি চেতনার বিদায়ে আরেক চেতনার দখল জনগণের প্রত্যাশা নয়।"
ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ অন্যান্য নেতারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!