ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাকায় দ্বিতীয় বাংলাদেশ-চীন বাণিজ্য প্রদর্শনী শুরু ১২ সেপ্টেম্বর
বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ঢাকায় দুই দিনব্যাপী ‘দ্বিতীয় বাংলাদেশ-চীন এক্সিবিশন ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এই প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবাস এবং চায়নিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)।
আয়োজকরা জানিয়েছেন, এই প্রদর্শনীটি কেবল একটি বাণিজ্যিক মেলা নয়, বরং এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। প্রদর্শনীতে প্রকৌশল, নির্মাণ, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস, কৃষি, আর্থিক সেবা এবং পরিবহনসহ বিভিন্ন খাতের শতাধিক চীনা ও বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নেবে।
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশীদার হিসেবে বাংলাদেশে চীনের সহায়তায় ইতোমধ্যে পদ্মা রেল সংযোগ, কর্ণফুলী টানেল ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো বেশ কিছু বড় প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এই প্রদর্শনী সেই সহযোগিতাকে নতুন স্তরে নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
প্রদর্শনী চলাকালীন বিভিন্ন ব্যবসায়িক সেমিনার, নেটওয়ার্কিং সেশন এবং বিনিয়োগ সংলাপের আয়োজন করা হবে। এটি একটি শক্তিশালী ‘বিজনেস টু বিজনেস’ (বিটুবি) প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি যোগাযোগ, প্রযুক্তি বিনিময় এবং নতুন যৌথ বিনিয়োগের সুযোগ পাবেন। এই আয়োজন দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও প্রসারিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক