ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সামাজিক সম্প্রীতি রক্ষায় এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান মর্যাদা নিশ্চিত করে ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
এক শুভেচ্ছা বার্তায় নাহিদ ইসলাম বলেন, "বাংলার ইতিহাস সহাবস্থান ও সম্প্রীতির। এই মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি মিলেমিশে এক অনন্য মানবিক ঐতিহ্য গড়ে তুলেছে, যা আমাদের শক্তি ও গৌরবের উৎস।" তিনি এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন যেখানে সকল মানুষ একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াবে।
শ্রীকৃষ্ণের আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং নিপীড়িত মানুষের পাশে থাকাই প্রকৃত ধর্ম। আজকের বিভাজিত বিশ্বে শ্রীকৃষ্ণের এই শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক।
নাহিদ ইসলাম আরও বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক। দায়, দরদ ও সম্প্রীতির রাজনীতি ছাড়া সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, সামাজিক সম্প্রীতি রক্ষায় তার দল জাতীয় নাগরিক পার্টি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি