ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
প্রকল্পে বিলম্ব ও ব্যয়ে ক্ষুব্ধ উপদেষ্টা
দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় ও দীর্ঘসূত্রতা নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নের খরচ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি, বিশেষ করে সড়ক নির্মাণে দক্ষিণ এশিয়ার গড় খরচের তুলনায় আমাদের ব্যয় অনেকটাই বেশি।
আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি জানান, শুধু খরচের মাত্রা নয়, প্রকল্প বাস্তবায়নের বিলম্বও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছু প্রকল্প বছরের পর বছর ধরে চলতে থাকে—কোনোটি ১৭-১৮ বছরেও শেষ হয় না। এতে করে শুধু ব্যয় বাড়ে না, জনগণের প্রত্যাশাও পূরণ হয় না। তিনি আরো বলেন, এ ধরনের প্রকল্প আর দীর্ঘদিন ধরে টেনে নেওয়া সম্ভব নয়। ভবিষ্যতে আরও ব্যয়সাশ্রয়ী ও সময়ানুবর্তী হতে হবে।
প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন উপদেষ্টা। জানান, একসময় দেশে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস ছিল, তা এখন ক্রমেই ফুরিয়ে যাচ্ছে। দুর্নীতি ও অপচয় এই সম্পদ ব্যবহারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
বক্তারা উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান বজায় রেখে সময়মতো বাস্তবায়ন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর জোর দেন, যাতে করে রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ