ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার: সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার। সম্প্রীতির এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি ও বিভিন্ন উপজাতি সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমরা চাই, ভবিষ্যতেও সবাই একসাথে সুন্দর ও শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করবে। এখানে কোনো জাতি বা ধর্মভিত্তিক ভেদাভেদ থাকবে না। আমরা সবাই এই দেশের নাগরিক এবং সবার সমান অধিকার রয়েছে। সেভাবেই আমরা আমাদের উজ্জ্বল ও সোনালী দিনগুলো দেখতে চাই।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্ঠমীর মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আজকের এই অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের হাজার হাজার ভক্ত এখানে উপস্থিত রয়েছেন। সঙ্গীতের ছন্দে মাতোয়ারা এই আনন্দময় উৎসবের সঙ্গে আমাদের যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এই ঐতিহাসিক শুভ জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সব সময় বজায় রাখবো। এই দেশ সবার। অনুষ্ঠানে নৌ ও বিমান বাহিনীপ্রধানও আছেন। নবম পদাতিক ডিভিশন আছে। আমরা সবাই মিলে সব সময় আপনাদের পাশে থাকবো।
তিনি বলেন, সারা বাংলাদেশে সশস্ত্রবাহিনী মোতায়েন রয়েছে এবং তারা আপনাদের সঙ্গে কাজ চালিয়ে যাবে। তাই আপনারা নিশ্চিন্তে দেশের মধ্যে বসবাস করতে পারবেন, ধর্মীয় সকল উৎসব ও অনুষ্ঠান উদযাপন করতে পারবেন এবং আনন্দ ভাগাভাগি করে উপভোগ করতে পারবেন। আমরা সবাই মিলে এই আনন্দের মুহূর্তগুলো উদযাপন করব।
সেনাবাহিনী প্রধান বলেন, আজকের এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ, সেই আদর্শ এখান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে একসঙ্গে বাস করবো। এই আনন্দ মিছিল ১৯ ও ২০ শতকে একসময় হতো। তারপর এটা বন্ধ হয়ে গিয়েছিল। আবার শুরু হয়েছে। আশা করি এই উৎসব ও মিছিল সব সময় জারি থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রামিসা হ'ত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- দেশে কমল সোনার দাম, ভরি কত?
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- পশ্চিমবঙ্গে মুসলিমদের ওবিসি সুবিধা বাতিলের ঘোষণা
- সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর এপিএস ফারুককে
- আইইএলটিএস ছাড়াই বাংলাদেশিদের পড়ার সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ড
- বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ দিচ্ছে পাকিস্তান, আবেদন শুরু
- ঢাবির ১০ শিক্ষার্থী পেলেন ‘অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ’ বৃত্তি
- শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল মাউশি
- অল্প বয়স থেকেই শারীরিক নির্যাতন, সোশ্যাল মিডিয়া ছাড়ছেন কেনিশা
- শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে যা জানাল মাউশি
- উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে টাকা চেয়ে ভুয়া বার্তা