ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৩ শতাংশ পরীক্ষার্থীই অকৃতকার্য
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের (খ ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার এই ইউনিটে পাসের হার মাত্র ৭ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৯২ দশমিক ৭১ শতাংশ বা প্রায় ৯৩ শতাংশই অকৃতকার্য হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করে। গত ১৩ ডিসেম্বর ঢাকা ও দেশের সাতটি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
পরিসংখ্যান:
এ বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ৭ হাজার ৭১২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৭ হাজার ৫৫৩ জন। শাখাভিত্তিক উত্তীর্ণদের মধ্যে মানবিক শাখা থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছেন। অনিয়মের অভিযোগে পাঁচজন পরীক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে।
মেধা তালিকায় প্রথম যারা:
প্রকাশিত ফলে দেখা গেছে, মানবিক শাখা থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মো. আবির আহমেদ রোহান নিজ নিজ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন।
পরবর্তী করণীয়:
উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম (Subject Choice) পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ফরম সংগ্রহ ও জমা দিতে হবে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে। ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা ফি প্রদান সাপেক্ষে ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর