ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আপনার যে মার্কায় খুশি, সেই মার্কায় ভোট দেবেন: ভূমি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, "আপনার ভোট আপনি দেবেন। আপনার যে মার্কায় খুশি, সেই মার্কায় ভোট দেবেন। আপনাদের এই অধিকার যাতে কেউ খর্ব করতে না পারে, তা নিশ্চিত করবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।"
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাজার সংলগ্ন মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, প্রার্থীরা আপনাদের কাছে ভোট চাইতে যাবেন, এটা তাদের অধিকার। আর আপনারা কাকে ভোট দেবেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত অধিকার। কেউ যদি এই অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে নির্বাচন কমিশনের অধীনে থাকা কর্মকর্তারা কঠোর ব্যবস্থা নেবেন।
আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আগামী ৫ বছর এবং পরবর্তী সময়ে দেশ কীভাবে পরিচালিত হবে, তা নির্ভর করবে এই গণভোটে ‘হ্যাঁ’ রায়ের ওপর। দেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব আপনাদের হাতে।" এ সময় তিনি সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনসার এবং জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক