ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রমজানে এলপিজির কোনো ঘাটতি রাখা চলবে না: জ্বালানি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসে এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।
সভায় উপদেষ্টা বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেটররা এলপিজি আমদানির যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। নির্বাচনের আগমুহূর্তে এবং রমজানে এলপিজির কোনো ধরনের ঘাটতি রাখা চলবে না। সরবরাহ শৃঙ্খল ঠিক রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
আলোচনা সভায় এলপিজি অপারেটররা জানান, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে সম্প্রতি আমদানি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যবৃদ্ধির বিষয়টি তারা অস্বীকার করেন। অপারেটররা আশা প্রকাশ করেন, চলতি জানুয়ারি মাসে ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা অর্জিত হলে বর্তমান অস্থিরতা কেটে যাবে।
সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক