ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভোটের মাঠে গরম হাওয়া, বৃহস্পতিবার থেকে মাঠে নামছে প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এখন চূড়ান্ত ব্যস্ততা। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় ভোটের মাঠে কারা থাকছেন, সেই চিত্র স্পষ্ট হচ্ছে। আগামীকাল প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনী প্রতিযোগিতার শেষ ধাপ, যা বৃহস্পতিবার থেকে দেশজুড়ে প্রচার-প্রচারণায় রূপ নেবে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বুধবার (২১ জানুয়ারি) বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক হাতে পাওয়ার পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারের বেশি প্রার্থী বৈধ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের এই প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্ধারিত হবে দেশের আগামী দিনের সংসদ নেতৃত্ব।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
ভোটার পরিসংখ্যানে দেখা গেছে, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।
প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে ইসির পরিপত্রে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী বৈধ প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে লিখিত নোটিশ দিয়ে নিজে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারেন।
একটি নির্বাচনী এলাকায় কোনো রাজনৈতিক দল একাধিক প্রার্থীকে মনোনয়ন দিলে, সে ক্ষেত্রে দলীয় সভাপতি বা সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত লিখিত পত্রের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীর নাম রিটার্নিং অফিসারকে জানাতে হবে। অন্যথায় ওই দলের বাকি মনোনীতরা প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না।
ইসি আরও জানিয়েছে, একবার প্রার্থিতা প্রত্যাহারের লিখিত নোটিশ জমা দেওয়া হলে বা দলীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করা হলে, তা আর কোনো অবস্থাতেই বাতিল বা পরিবর্তন করা যাবে না।
প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পরই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়বে মাঠপর্যায়ে। আগামী কয়েক সপ্তাহের প্রচার-প্রচারণা শেষে ভোটারদের রায়ে নির্ধারিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের ভবিষ্যৎ রূপরেখা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত