ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নিষিদ্ধ মিলাদ মাহফিলে যুবলীগ নেতাসহ ইমাম-মুয়াজ্জিন আটক
নোয়াখালীর কবিরহাটে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করায় যুবলীগ নেতা, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
এর আগে বিকাল সোয়া ৫টার দিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ‘স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন’-এর ব্যানারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
জানা গেছে, এই দোয়া মাহফিলে সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন অংশ নেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন। পরে দোয়া মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা প্রশাসনের নজরে এলে তারা অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।
এ ঘটনায় উপজেলার চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের যুব সংগঠনের নেতাকর্মীরা রাতেই বিক্ষোভ মিছিল করে ঘটনার প্রতিবাদ জানান।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, “সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি