ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
"২০০৮ নির্বাচন ছিল সাজানো: মঈন খান"
জাতীয় নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে আবারও উঠে এসেছে ২০০৮ সালের ভোট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ২০০৮ এর নির্বাচন পরিকল্পিত ছিল এবং তা সুষ্ঠু হয়নি।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ শুধু রাজনীতি নয়, সব দিক থেকেই দেশকে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ হিসেবে।
সরকারি দমন-পীড়নের চিত্র তুলে ধরে ড. মঈন খান বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপির প্রায় ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢালাওভাবে এসব মামলা দিয়ে বিরোধী মত দমন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভোটের প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, আগামী ফেব্রুয়ারিতে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের কথা বলা হয়েছে।তবে সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, তা নির্ভর করছে নির্বাচন কমিশনের ভূমিকার ওপর।
তিনি আশা প্রকাশ করেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের শিডিউল ঘোষণা করবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
ড. মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ কখনোই কারও আধিপত্য মেনে নেয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি