×

ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

২০২৬ অক্টোবর ০৯ ১০:০৭:২০

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় শুক্রবার (৯ অক্টোবর) সরকারি দপ্তর, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের একাধিক কর্মসূচি রয়েছে। দিনের উল্লেখযোগ্য আয়োজনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির জাতীয় সম্মেলন, মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি কার্যক্রমের উদ্বোধন এবং মহালয়া উদযাপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান।

বাংলাদেশ থাইরয়েড সোসাইটির জাতীয় সম্মেলন

সকাল ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি কার্যক্রমের উদ্বোধন

সকাল ১০টায় রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেলের নিচে জুলাই গ্রাফিতি কার্যক্রমের উদ্বোধন করা হবে। মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেলের প্রতিটি পিলারে এ গ্রাফিতি আঁকার কার্যক্রম পরিচালিত হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

মহালয়া উদযাপন ও বস্ত্র বিতরণ

সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) দ্বিতীয় তলার মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে মহালয়া উদযাপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) শ্রী বিজন কান্তি সরকার। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক দায়িত্বে রয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত