×

ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

লটারিতে ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

২০২৬ অক্টোবর ০৬ ১৯:১৪:৩১

লটারিতে ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত এবং আগের নেতিবাচক ধারণা দূর করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাব-রেজিস্ট্রার পদের জন্য লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের নেতিবাচক ধারণা প্রচলিত রয়েছে। বিশেষ করে ঢাকার পোস্টিংকে প্রাইজ পোস্টিং হিসেবে বিবেচনা করা হয়। পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই লটারি পদ্ধতির উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে কোনো বৈষম্য ছাড়াই স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।’

মন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন। তাঁদের মধ্য থেকেই স্বচ্ছ লটারি পদ্ধতিতে প্রাথমিক পর্যায়ে ঢাকা জেলার ১৮টি গুরুত্বপূর্ণ স্টেশনের জন্য ১৮ জন কর্মকর্তাকে বাছাই করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচিত কর্মকর্তারা পদায়নের পর সার্ভিস রুল অনুযায়ী সততার সঙ্গে দায়িত্ব পালন করা পর্যন্ত ওই পদে বহাল থাকবেন। তবে দুর্নীতিতে জড়িত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, শুধু ঢাকায় নয়, পর্যায়ক্রমে যেসব স্থানকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির শিকড় গজানোর অভিযোগ রয়েছে, সেসব জায়গায় পদায়নের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। এর বিপরীতে ১৩৯টি পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

লটারি কার্যক্রমের অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত