×

ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ ডিএমপি কমিশনারের

২০২৬ অক্টোবর ০৬ ১৭:২০:৩৭

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ।

আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় তিনি এ নির্দেশনা দেন।

আগামী ১৭ অক্টোবর শুরু হবে দুর্গাপূজা। ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব।

এবারের দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করাকে ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ের প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এবারের এই উৎসব আমাদের জন্য অগ্নি পরীক্ষা।’

তিনি জানান, ঢাকা মহানগর এলাকার প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় দায়িত্ব পালন করবে।

মোসলেহ উদ্দীন বলেন, প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। মণ্ডপে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সঙ্গে থাকবে বডিওর্ন ক্যামেরা। এ ছাড়া পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের নেতারাও অংশ নেন।

পূজা উদযাপন কমিটির নেতাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, নিজেদের মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদেরও সচেষ্ট থাকতে হবে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মাসুদ করিম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশাল রেসপন্স ইউনিট) মোহাম্মদ শামসুল হক।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত