ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সরকারি কাজে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান তথ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: সরকারি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দায়িত্বশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবকেন্দ্রিক হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে প্রযুক্তির পাশাপাশি দক্ষ মানবসম্পদ, কার্যকর প্রাতিষ্ঠানিক সক্ষমতা, উপযুক্ত তথ্য ব্যবস্থাপনা এবং সময়োপযোগী আইনি কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তঃআঞ্চলিক সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। ‘এআই গভর্ন্যান্স ইন প্র্যাকটিস: প্র্যাকটিক্যাল ইউজ কেসেস, ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, ইনোভেশন অ্যাট স্কেল অ্যান্ড গ্লোবাল কো-অপারেশন’-এর উদ্বোধনী অধিবেশনে ১২টি অংশগ্রহণকারী দেশের পক্ষে বক্তব্য দেন তিনি।
সরকারি খাতে এআই ব্যবহারের ক্ষেত্রে আস্থা, সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন ফকির মাহবুব আনাম। পাশাপাশি বর্তমান ডিজিটাল বিভাজন যাতে ভবিষ্যতে এআই বিভাজনে পরিণত না হয়, তা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
মন্ত্রী বলেন, এআই এখন আর কেবল ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে সীমাবদ্ধ নেই। সরকারি সিদ্ধান্ত গ্রহণ, নাগরিক সেবা এবং উন্নয়ন প্রক্রিয়ায় এরই মধ্যে বড় পরিবর্তন আসছে। ফলে এআই কত দ্রুত গ্রহণ করা হবে, সেটিই একমাত্র বিবেচ্য বিষয় নয়; বরং এই প্রযুক্তি কতটা দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও বিচক্ষণতার সঙ্গে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হবে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এআই ব্যবহারের সব সমস্যার সমাধান কোনো একটি দেশের একার পক্ষে সম্ভব নয়। বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতাই টেকসই প্রযুক্তিগত পরিবর্তন নিশ্চিত করতে পারে।
এআই যাতে নতুন বৈষম্য সৃষ্টি না করে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তাঁর মতে, বরং বিদ্যমান বৈষম্য দূর করতে এ প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। এ জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
ফকির মাহবুব আনাম বলেন, সম্মেলনের মধ্য দিয়ে এমন একটি প্ল্যাটফর্ম গড়ে উঠবে, যেখানে উদ্ভাবন, আস্থা ও অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির ব্যবহার এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং কোনো দেশ পিছিয়ে থাকবে না। এ উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থনের কথাও জানান তিনি।
কোরিয়া প্রজাতন্ত্রের সরকার, আস্তানা সিভিল সার্ভিস হাব, ইউএনডিপি ও তুরস্ক প্রজাতন্ত্র যৌথভাবে সম্মেলনটির আয়োজন করেছে। দুই দিনব্যাপী এ সম্মেলনে ককেশাস, মধ্য এশিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ইউএনডিপি এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা প্রজ্ঞাপন লাগবে না