ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
ঢাকায় অটোরিকশা চলাচলে নীতিমালা হচ্ছে: সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীতে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়ার জন্য নির্দিষ্ট একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ জন্য শিগগিরই প্রয়োজনীয় নীতিমালা তৈরি করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকে খনন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের খনন, সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নকাজে প্রায় ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের আওতায় লেকের পরিবেশগত উন্নয়নের পাশাপাশি ‘নজরুল মঞ্চ’ নির্মাণ করা হবে। সেখানে একটি লাইব্রেরি স্থাপনের পরিকল্পনাও রয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেও মঞ্চটি ব্যবহার করা যাবে।
মন্ত্রী বলেন, ধানমন্ডি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার পরিবেশ উন্নত করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই লেকের খনন ও উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে।
অন্যদিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা বা ব্যাপকভাবে জব্দ করে ডাম্পিং করা হলে রাজধানী অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এসব যানবাহনের মালিক ও শ্রমিকদের নেতারা। অটোরিকশার চার্জিং স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাও করার ঘোষণাও দিয়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের দাবি, ব্যাটারিচালিত রিকশা পুরোপুরি বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রুট পারমিটের আওতায় আনা হোক। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত মালিকদের যানবাহন যাচাই করে বৈধতা দেওয়ার সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- সালমান শাহ হ/ত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)