ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
‘আ.লীগকে ফিরতে হলে আগে অপরাধ স্বীকার করতে হবে’
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যেই দলটির রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ পেতে হলে আগে তাদের অপরাধ স্বীকার করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রিকনসিলিয়েশনের বেসিক হচ্ছে যে গ্রুপ, গোষ্ঠী বা রাজনৈতিক দল অপরাধ করেছে, তাদের সেই অপরাধের স্বীকৃতি থাকতে হবে। অপরাধের স্বীকৃতি এবং অনুতাপের পরই রিকনসিলিয়েশনের প্রশ্ন আসে।’
অন্তর্বর্তী সরকার আমলে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার সময় জানানো হয়েছিল, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এসব অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এরই মধ্যে কয়েকটি মামলার রায় হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ও এসেছে।
আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশন নিয়ে জাহেদ উর রহমান বলেন, সরকার মনে করে দেশে রিকনসিলিয়েশন প্রয়োজন। তবে এ প্রক্রিয়ার জন্য একটি মৌলিক ভিত্তি থাকা জরুরি।
দক্ষিণ আফ্রিকার উদাহরণ তুলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অপরাধ স্বীকার করলেও ফৌজদারি অপরাধের আইনি প্রক্রিয়া থেকে অব্যাহতি পাওয়া যায় না।
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পরও আওয়ামী লীগের প্রধান নেত্রী সরকারকে দোষারোপ করছেন এবং হুমকি দিচ্ছেন। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে রিকনসিলিয়েশনের আলোচনা গ্রহণ করা কঠিন’।
তবে কেউ রিকনসিলিয়েশন চান, তাহলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন জাহেদ উর রহমান।
টানা ১৫ বছরের শাসনের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি বিভিন্ন মহল থেকে ওঠে। পরে ২০২৫ সালের ১২ মে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- সালমান শাহ হ/ত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)