×

ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মেট্রোরেলে ছুরিসহ ছিনতাইকারী আটক

২০২৬ অক্টোবর ০৫ ২৩:৫৭:২২

মেট্রোরেলে ছুরিসহ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। সোমবার (৫ অক্টোবর) স্টেশনের ‘এন্ট্রি-এ’ গেটের সামনে এ ঘটনা ঘটে। আটকের সময় তার কাছ থেকে একটি বড় ধারালো ছুরি উদ্ধার করা হয়।

আনসার সদস্যরা জানান, জাকির হোসেন এক নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করছিলেন। একপর্যায়ে লিফটের সামনে ওই নারীকে ভয়ভীতি দেখানোর বিষয়টি স্টেশনে টহলরত আনসার সদস্য মো. রাকিবুল ইসলামের নজরে আসে। পরে তিনি এপিসি রোকনুজ্জামান ও আনসার সদস্য শাহীন মিয়াকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জাকিরকে আটক করেন।

আটকের পর জাকিরের দেহ তল্লাশি করে একটি বড় ধারালো ছুরি পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্টেশনের কন্ট্রোলারকে জানানো হয়। পরে কন্ট্রোলারের উপস্থিতিতে জব্দ করা ছুরিসহ আটক জাকির হোসেনকে এমআরটি পুলিশের কাছে সোপর্দ করেন আনসার সদস্যরা।

মতিঝিল মেট্রোরেল স্টেশনে ঘটে যাওয়া এ ঘটনায় দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আনসার সদস্যরা। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের অপরাধ এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। ভুক্তভোগী নারীসহ উপস্থিত যাত্রীরাও আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত