ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ছুটি
নিজস্ব প্রতিবেদক: দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের ছুটি বাড়িয়েছে সরকার। আগে ঘোষিত ২ দিনের ছুটির সঙ্গে আরও ৩ দিন যুক্ত হওয়ায় এবার মোট ৫ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সোমবার (৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের ২৩তম সভায় ছুটি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার কথা ছিল। ওই দিনও ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন সরকারি চাকরিজীবীদের ছুটি থাকছে।
চলতি বছরের সরকারি ছুটির তালিকায় ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ অক্টোবরও ছুটি হওয়ায় পূজার ছুটি টানা তিন দিনে দাঁড়িয়েছে—২০, ২১ ও ২২ অক্টোবর।
এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা সব মিলিয়ে ৫ দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট